|
দেশের অর্থনীতি ঋণাত্মক ঘুরে দাঁড়াতে লাগবে আরও দুই বছর : আমীর খসরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেশের অর্থনীতি ঋণাত্মক ঘুরে দাঁড়াতে লাগবে আরও দুই বছর : আমীর খসরু শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ-এর আগ্রাবাদ ক্যাম্পাসে নির্মাণাধীন ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত সরকারগুলো জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে। ফলে এসব দায় পরিশোধ করতে বর্তমান সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে। বাজেটের প্রায় ৪০ হাজার কোটি টাকা ইতোমধ্যে তেল ও গ্যাস খাতে ব্যয় হয়েছে। তবে সংকটের মধ্যেও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে, যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
