ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুরুদাসপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:28 PM

গুরুদাসপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

গুরুদাসপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাপায় শান্ত (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মশিনদা চরপাড়ার শামীমের ছেলে আকাশ-২২, তিনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। আহত আকাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবু'র ছেলে। তিনি কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,(১৬ মে) শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শান্ত ও আকাশ মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারে যাচ্ছিলেন। পথে গোপালের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়।
এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত আকাশকে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর পুলিশ- ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে। এদিকে ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে।
স্থানীয় ব্যবসায়ী মো. তারেক অভিযোগ করেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

এলাকাবাসীর দাবি, স্থানীয়ভাবে অনেক সময় হেলপাররা ট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status