|
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সরিষাবাড়ী: ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি, আহত ৫
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সরিষাবাড়ী: ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি, আহত ৫ স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধার দিকে হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক স্থানে বড় বড় গাছ সড়কের ওপর ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঝড়ের সময় গাছ ও ঘরের অংশবিশেষ ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঝড়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের টিনশেড ভবন ও ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের ঘরের চালা উড়ে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক এ ঝড়ে মুহূর্তের মধ্যেই তাদের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
