|
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু আজ ৬ মে বুধবার দুপুরে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল হক ওই গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়,, বুধবার দুপুরের দিকে ওবাইদুল বাড়ির পাশের একটি জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
