|
কুড়িগ্রামে ঘরের ওপর ট্রাক উল্টে পড়ল, অল্পের জন্য রক্ষা ৪ প্রাণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ঘরের ওপর ট্রাক উল্টে পড়ল, অল্পের জন্য রক্ষা ৪ প্রাণ আকস্মিক এ দূর্ঘটনায় বসতঘরের চালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণেরক্ষা পেয়েছে ৪ টি জীবন। দূর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে গতকাল বুধববার রাত ১২টার দিকে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে পাপ্পু মিয়ার বসতঘরে। জানা যায়, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন পাপ্পু মিয়ার স্ত্রী রিতা বেগম ও তাদের দুই সন্তান কন্যা আলো (৯) এবং ছেলে আলফা (১২)। হঠাৎ বিকট শব্দে চালভর্তি ট্রাকটি ঘরের ওপর উল্টে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। স্থানীয় বাসিন্দা আসাদ মিয়া বলেন, “চালভর্তি ট্রাকটি উল্টে পাপ্পু চাচার ঘরের ওপর পড়ে। এতে টিনের চালা ভেঙে যায় এবং দেয়ালে ফাটল ধরে।” ট্রাকচালক সুজন মিয়া জানান, সাইট নিতে গিয়ে রাস্তার একপাশের মাটি দেবে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চালভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে “আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হলেও প্রাণে বেঁচে গেছি।” ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
