ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
২২ দিন ধরে মাদারগঞ্জের যুবক নিখোঁজ, অপেক্ষায়: মা
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Thursday, 7 May, 2026, 11:44 AM

২২ দিন ধরে মাদারগঞ্জের  যুবক নিখোঁজ, অপেক্ষায়: মা

২২ দিন ধরে মাদারগঞ্জের যুবক নিখোঁজ, অপেক্ষায়: মা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে গিয়ে টানা ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার কোনো সন্ধান না মেলায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ রুবেল মন্ডল (২১) উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে তিনি কয়েক মাস আগে সৌদি আরবে যান। সেখানে মক্কা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন।

গত ১৬ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ভিডিও কলে সর্বশেষ কথা বলার পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। ,রুবেলের মা মনোয়ারা বেগম বলেন, “২২ দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ নেই। সে কোথায় আছে জানি না।” তার বড় ভাই মঞ্জুরুল ইসলাম জানান, রুবেল পরিবারের সবার ছোট। তার নিখোঁজের ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি জানা গেছে। পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status