|
কৃষকের ঘরে হাসি ফেরাতে ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : এমপি কামরুল
খন্দকার শহীদুল ইসলাম, জামালগঞ্জ
|
![]() কৃষকের ঘরে হাসি ফেরাতে ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : এমপি কামরুল বুধবার (বিকাল) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার সাচনা এলএসডি খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি কামরুল আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়শই ক্ষতির সম্মুখীন হন। সরকার সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সবসময় সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্তির সময়সীমা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কোনো কৃষক সহায়তা থেকে বঞ্চিত না হন। তিনি উল্লেখ করেন, কৃষি খাতকে টেকসই ও লাভজনক করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কৃষকরা নতুন উদ্যমে উৎপাদনে মনোযোগী হবেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং সাচনা এলএসডির খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগের ফলে তারা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং ভবিষ্যতে কৃষি কাজে আরও উৎসাহিত হবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
