|
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত ২১ বৈশাখ ১৪৩৩, ০৪ মে ২০২৬ মোতাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, সিনিয়র সাংবাদিক ও সমাজ সেবক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুকে সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। পত্রে জানানো হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির অন্য ৬ সদস্য মধ্য ক্ষমতা বলে সভাপতি হলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক, অন্নপূর্ণা দেবনাথ, সদস্য ৪ জনের মধ্যে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক, জেলা সমাজ সেবা অফিস, জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মো: নাজমুল হুদা (লাকু)। পত্রে বলা হয়, অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, বিগত সময়ে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে। কুড়িগ্রামের ক্রিড়াপ্রেমী মানুষ এবং একই সঙ্গে বিভিন্ন ক্রিড়া সংগঠক ও ক্রিড়ার সঙ্গে জড়িত বিভিন্ন দল ও খেলোয়াড়দের মাঝে হতাশার সৃষ্টি হয়। এ ধরণের হতাশা, দূর্নীতি ও অনিয়ম দূর করতে নতুন এডহক কমিটি আগামীতে একটি পূর্নাঙ্গ গ্রহনয়োগ্য কমিটি উপহার দিবে এমন আশা ব্যক্ত করে কুড়িগ্রামের ক্রিড়াপ্রেমী মানুষ এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
