|
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা এক ট্রলি চালক নিহত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা এক ট্রলি চালক নিহত নিহত ট্রলিচালকের নাম গনেশ সরকার (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গনেশ সরকার সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধান বোঝাই করে কদমতলা বাজারে আসছিলেন। বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড় পার হওয়ার সময় হঠাৎ করে ট্রলি৷ থেকে চালক গনেশ পাক রাস্তায় পড়ে যায়। এ সময় টলি নিজের মতন চলতে থাকে। টলির চাকায় পড়ে সে মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
