ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
যশোরে অপহরণ করে চাঁদা আদায় ৩ অপহরণকারী আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 7 May, 2026, 11:22 AM

যশোরে অপহরণ করে চাঁদা আদায় ৩ অপহরণকারী আটক

যশোরে অপহরণ করে চাঁদা আদায় ৩ অপহরণকারী আটক

যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনবারান্দী মোল্লাপাড়ার জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুর এলাকার মারুফ হোসেন সুমন। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন, যেখানে বিল্লাল হোসেন নামে একজন পলাতক রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ এপ্রিল বিকেলে যশোর মণিরামপুরের রোহিতা গ্রামের রফিকুল ইসলাম দড়াটানা থেকে বাড়ি ফেরার পথে পুলেরহাট এলাকায় অপহৃত হন। অপহরণকারীরা তাকে মোটরসাইকেলে তুলে টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণভয়ে রফিকুল ইসলাম বিভিন্ন মাধ্যমে ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের বিকাশ নম্বরে পাঠান।

পরে বিষয়টি জানাজানি হলে আসামিরা তাকে হত্যার হুমকি দেয়।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৫ মে বিকেলে কালেক্টরেট মার্কেট ও পুলেরহাট এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status