|
যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যশোর জেলা যুবদল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। এই সাংগঠনিক শক্তিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি দৈনিক রুপালী বাংলাদেশ’সহ কিছু অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।যুবদল নেতারা দাবি করেন, দলের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু বহিষ্কৃত ব্যক্তি এবং ফ্যাসিবাদী মানসিকতার একটি গোষ্ঠী বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই এই চক্রান্ত করছে। ![]() যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
