|
২০২৭ সালে রোহিঙ্গাদের 'গুড বাই' জানানো হবে : এমপি শাহজাহান চৌধুরী
বলরাম দাশ অনুপম, কক্সবাজার
|
![]() ২০২৭ সালে রোহিঙ্গাদের 'গুড বাই' জানানো হবে : এমপি শাহজাহান চৌধুরী শনিবার (২ মে) বেলা ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি নিশ্চিত করতে হবে। এ সময়, পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে, নাফ নদের বাংলাদেশের অংশে স্থানীয়রা অবাধে মৎস্য আহরণ করতে পারবে এবং আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান শাহজাহান চৌধুরী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
