ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বিসমিল্লাহ বিল্ডার্সের আয়োজনে ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ফ্যামিলি-ডে অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 2:42 PM

বিসমিল্লাহ বিল্ডার্সের আয়োজনে ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ফ্যামিলি-ডে অনুষ্ঠিত

বিসমিল্লাহ বিল্ডার্সের আয়োজনে ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ফ্যামিলি-ডে অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোটের ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ফ্যামিলি-ডে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড লিংক রোডে অবস্থিত গ্র্যান্ড চাঁদনী রেস্তোরাঁ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহ বিল্ডার্সের আয়োজনে এ ফ্যামিলি-ডে অনুষ্ঠিত হয়।
‎ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার।
‎ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিসমিল্লাহ বিল্ডার্স সভাপতি কবির হোসেন পাঠান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূঁইয়া। ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সিনিয়র সহ সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, সহ সভাপতি তোফাজ্জল হোসেন তোতন, ঢাকাস্থ দৌলখাঁড় ইউনিয়ন সমিতি সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী মাঈন উদ্দিন, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য আবু হানিফ মিয়া, বাংলাদেশ আইন ছাত্র পরিষদ সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ।
‎এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল হোসেন মুন্সি, নজরুল ইসলাম ভূঁইয়া, সাইফুল ইসলাম তালুকদার, আব্দুল হামিদ খোকন, ওয়াহিদ মুরাদ তালুকদার, আশপাক উদ্দিন ভূঁইয়া, ফয়েজ আহমেদ ভূঁইয়া, ওমর ফারুক তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status