ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী এ্যাংকা অস্ত্রসহ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 6:02 PM

নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী এ্যাংকা অস্ত্রসহ গ্রেফতার

নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী এ্যাংকা অস্ত্রসহ গ্রেফতার

নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী এলাকায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা মামলা, চাঁদাবাজি ও দস্যুতাসহ ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে বাঁশগাড়ী সাকিনস্থ চরমেঘনা গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে বসত ঘরের খাটিয়ার নিচে প্লাস্টিকের বস্তার মাঝে রক্ষিত অবস্থায় ৩টি ওয়ান সুটারগান, ৪ টি পিতল বুলেট ও ৩ টি কার্তুজ উদ্ধার করে অভিযানকারী দল।  

নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ&-আল-ফারুক এর নির্দেশে রায়পুরা থানা ও বাশঁগাড়ি তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্স এএসপি শিবপুর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে থাকা রায়পুরা সার্কেল মোঃ রায়হান সরকার, রায়পুরা থানা কর্মকর্তা  মোঃ মজিবুর রহমান ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের একটি টিম এ অভিযান পরিচালনা করে উল্লেখিত শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে উল্লেখিত অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।  এ ব্যাপারে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status