ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সরিষাবাড়ীতে মাদকাসক্ত যুবকের হামলা: কবিরাজের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 11:29 AM

সরিষাবাড়ীতে মাদকাসক্ত যুবকের হামলা: কবিরাজের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন

সরিষাবাড়ীতে মাদকাসক্ত যুবকের হামলা: কবিরাজের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন

জামালপুরের সরিষাবাড়ীতে এক মাদকাসক্ত যুবকের নৃশংস হামলায় আনোয়ার হোসেন (৪০) নামে এক কবিরাজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের

রাজিবদিয়ার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুল ইসলাম আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঞ্চল্যকর বিষয় হলো, হামলার পর অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম ভুক্তভোগীর রক্ত নিজের শরীরে মেখে সরিষাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status