|
তরমুজে ভরসা ভেঙে পড়ল, রবি ফসলে ফিরতে চান বাউফলের কৃষক
নতুন সময় প্রতিনিধি
|
|
তরমুজে ভরসা ভেঙে পড়ল, রবি ফসলে ফিরতে চান বাউফলের কৃষক তবে বেশি লাভের আশায় গত কয়েক বছরে তরমুজ চাষে ঝুঁকে পড়েন অনেক কৃষক। এতে জমি একত্র করে বড় পরিসরে চাষাবাদ শুরু হয়, বাড়ে সার ও কীটনাশকের ব্যবহারও। শুরুতে লাভের মুখ দেখলেও চলতি মৌসুমে এসে চিত্র পুরো উল্টো। ফলন ও বাজারদরের অস্থিরতায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। লোকসানের চাপ সামলাতে না পেরে অনেকেই এখন আবার আগের মতো রবি ফসলে ফিরে যাওয়ার কথা ভাবছেন। কৃষকদের দাবি, কম খরচে স্থিতিশীল আয়ের জন্য ডাল, তেলবীজ ও মসলা জাতীয় ফসল চাষে সরকারি প্রণোদনা ও সহায়তা বাড়ানো প্রয়োজন। এদিকে তরমুজ চাষের বিস্তারের কারণে স্থানীয় খাদ্যশস্য উৎপাদন কমে গেছে বলে জানান সচেতন মহল। এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। তারা মনে করছেন, কৃষিকে টেকসই রাখতে পরিকল্পিতভাবে তরমুজ চাষ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব রবি ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা জরুরি। এজন্য প্রয়োজন কার্যকর নীতিমালা, পর্যাপ্ত প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে কৃষকদের সংগঠিত উদ্যোগ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
