ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কক্সবাজারে দৈনিক দৈনন্দিন পত্রিকার ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল ফরহাদ, কক্সবাজার
প্রকাশ: Sunday, 15 March, 2026, 11:24 AM

কক্সবাজারে দৈনিক দৈনন্দিন পত্রিকার ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কক্সবাজারে দৈনিক দৈনন্দিন পত্রিকার ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক দৈনন্দিন পত্রিকার ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৫টায় কক্সবাজার শহরের হোটেল অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক ইকবাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণসংযোগের সম্পাদক ও প্রকাশক সাইফুর রহিম শাহীন, দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম, টুয়াকের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. কিবরিয়া, হাড়ি রেস্টুরেন্টের প্রোপাইটর জাফর আলম, পরিচালনা সম্পাদক আব্দুল হাকিম ও পরিচালনা সম্পাদক শাহাব উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দৈনন্দিন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দু শক্কুর এবং সার্বিক পরিচালনায় ছিলেন বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মমতাজ উদ্দিন বাহারী বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশায় টিকে থাকতে হলে পেশার প্রতি আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধ থাকতে হবে। শুধু পরিচয় দেওয়ার জন্য সাংবাদিকতা নয়, বরং সমাজের সত্য তুলে ধরাই সাংবাদিকদের প্রধান কাজ। তিনি বলেন, একজন সাংবাদিক যত বেশি পরিশ্রম করবেন এবং মাঠপর্যায়ে কাজ করবেন, ততই তার সোর্স বৃদ্ধি পাবে এবং তিনি তত ভালো ও বস্তুনিষ্ঠ রিপোর্ট তৈরি করতে পারবেন।

কক্সবাজারে দৈনিক দৈনন্দিন পত্রিকার ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কক্সবাজারে দৈনিক দৈনন্দিন পত্রিকার ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

অধ্যাপক ইকবাল উদ্দিন বলেন, বর্তমান সময়ে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আরও বলেন, দৈনিক দৈনন্দিন পত্রিকার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পত্রিকায় শিশুদের জন্য শিশু আর্ট, কবিতা এবং ধর্মীয় বিষয়ক আলাদা পাতা চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।

বিশেষ অতিথি সাইফুর রহিম শাহীন বলেন, কক্সবাজারের সাংবাদিকতার ইতিহাসে দৈনিক দৈনন্দিন একটি পুরোনো ও গুরুত্বপূর্ণ পত্রিকা। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিকতা মহান পেশা। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতি স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব।

ইফতার মাহফিল ও প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, স্টাফ রিপোর্টার আতিকুর রহমান,স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফরহাদ, স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন, ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান, ক্রাইম রিপোর্টার আরফাতুল ইসলাম, মহেশখালী প্রতিনিধি সাহাব উদ্দিন সিকদার, কুতুবদিয়া প্রতিনিধি রাইতুল ইসলাম রাহাত, চকরিয়া প্রতিনিধি ইসমাইল তুহিন, লামা-আলীকদম প্রতিনিধি মোহাম্মদ হাসান,সদর উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম,শহর প্রতিনিধি তৌহিদুল ইসলাম সবুজ, রামু প্রতিনিধি জয়নাল আবেদিন, টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

প্রেরক:
আব্দুল্লাহ আল ফরহাদ
জেলা প্রতিনিধি, কক্সবাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status