ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কক্সবাজারে চলচ্চিত্র উৎসব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 5:12 PM

কক্সবাজারে চলচ্চিত্র উৎসব

কক্সবাজারে চলচ্চিত্র উৎসব

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাব আয়োজন করবে ২দিন ব্যাপী ‌‌১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬। নতুন এবং পুরাতন মিলিয়ে ১টি প্রামাণ্যচিত্র এবং ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। 

উৎসবের পর্দা উঠবে ২৬ মার্চ বিকাল ৫টায় প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে। পরে প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছায়াবৃক্ষ' এবং বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডট।

২৭ মার্চ উৎসবের সমাপনী দিনের দিনে দর্শকরা দেখতে পাবেন অপূর্ব রানা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‌'জলরঙ', মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিতপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র  'ময়নার চর' এবং সবুজ খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'বেহুলা দরদী' চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে ১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের। 

কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম জানান, মুঠোফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। 

চলকক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬ এর মিডিয়া পার্টনার চ্যানেল এস। সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। 

কক্সবাজার লাবণী বিচ পয়েন্টে প্রতিদিন সন্ধ্যায় দেখানো হবে ৩টি ছবি, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status