|
একাডেমিক সহযোগিতা জোরদারে আইসিএমএবি ও ইউল্যাব'র স্বাক্ষর
নতুন সময় ডেস্ক
|
![]() একাডেমিক সহযোগিতা জোরদারে আইসিএমএবি ও ইউল্যাব'র স্বাক্ষর সোমবার (৯ মার্চ) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইসিএমএবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ, সেক্রেটারি মনজুর মো. শাইফুল আজম এফসিএমএ, ট্রেজারার অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান এফসিএমএ এবং একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক ও প্রধান মো. আব্দুল মালেক। ইউল্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. সারওয়ার উদ্দিন আহমেদ, বিবিএ প্রোগ্রামের পরিচালক সহযোগী অধ্যাপক ড. এ. এফ. ওয়াজির আহমেদ, সিনিয়র লেকচারার সাজেদুল আলম, সিনিয়র লেকচারার নাইমা খাতুনসহ স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকবৃন্দ। এই চুক্তির আওতায় ইউল্যাবের শিক্ষার্থী ও স্নাতকরা আইসিএমএবি’র চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পেশাগত ডিগ্রি অর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট কোর্সে ছাড় ও ভর্তি বৃত্তির সুযোগ পাবেন। পাশাপাশি পারস্পরিক একাডেমিক ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা বলেন, “আইসিএমএবির সঙ্গে এই অংশীদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত। এটি আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি করবে। আমি আমাদের শিক্ষক সদস্যদের আহ্বান জানাই, উদ্ভাবনী একাডেমিক উদ্যোগের মাধ্যমে এই সহযোগিতাকে আরও এগিয়ে নিতে।” আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ বলেন, “এই অংশীদারিত্ব প্রতিষ্ঠায় ইউল্যাবের সহযোগিতাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এই সহযোগিতা একাউন্টিং পেশায় উৎকর্ষ, উদ্ভাবন ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগ্রহী ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।” অনুষ্ঠানে উপস্থিত দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমঝোতা স্মারকে উল্লেখিত লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
