ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
অসুস্থ জীমের চিকিৎসায় বৃত্তির অর্থ দিলেন বাকৃবি শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 5:52 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 April, 2026, 5:55 PM

অসুস্থ জীমের চিকিৎসায় বৃত্তির অর্থ দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

অসুস্থ জীমের চিকিৎসায় বৃত্তির অর্থ দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সদস্য তানিউল করিম জীমের চিকিৎসার জন্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সভায় এই অর্থ বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তা জীমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা তাদের এক মাসের শিক্ষাবৃত্তির অর্থ (২০০ টাকা করে) জীমের চিকিৎসা সহায়তার জন্য প্রদান করেন।

এছাড়াও ২০২৪ সালের ২৮ আগস্ট দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে একটি তহবিল গঠন করেন।

এর ৮০ শতাংশ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হলেও অবশিষ্ট ২০ শতাংশ ছাত্রবিষয়ক উপদেষ্টার তহবিলে সংরক্ষিত ছিল। পরবর্তীতে সেই তহবিল থেকে গত ২ এপ্রিল জীমের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়।

অসুস্থ জীমের চিকিৎসায় বৃত্তির অর্থ দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

অসুস্থ জীমের চিকিৎসায় বৃত্তির অর্থ দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করি, এই সহায়তা জীমের চিকিৎসায় সহায়ক হবে।”

এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের সম্মতিতে তাদের এক মাসের স্টাইপেন্ড থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। আমরা আশা করি, এটি জীমের চিকিৎসায় সহায়ক হবে। তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চাচার চিকিৎসার কাজে ভারতে গিয়ে তানিউল করিম জীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে ট্রেনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং পরে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

 চিকিৎসকদের মতে, তার মাথায় গুরুতর আঘাত ও মস্তিষ্কজনিত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে তাকে দেশে এনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status