ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত: জেএসএসকে দায়ী করে প্রতিবাদ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 7 March, 2026, 6:05 PM

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত: জেএসএসকে দায়ী করে প্রতিবাদ

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত: জেএসএসকে দায়ী করে প্রতিবাদ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন । শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বড়কোণা এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি আপন ত্রিপুরাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রতিপক্ষের গুলিতে একজন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে টিম পাঠিয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এ ঘটনাকে “কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ড” উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে পানছড়ি এলাকায় খুন, অপহরণসহ বিভিন্ন সশস্ত্র তৎপরতা চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে এ বিষয়ে জেএসএসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status