ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
জ্বালানি তেলের দাম বেশি রাখায় নলডাঙ্গায় ১০ হাজার টাকা জরিমানা
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 6:03 PM

জ্বালানি তেলের দাম বেশি রাখায় নলডাঙ্গায় ১০ হাজার টাকা জরিমানা

জ্বালানি তেলের দাম বেশি রাখায় নলডাঙ্গায় ১০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করায় একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কালিগঞ্জ বাজারের ‘ভাই ভাই স্টোর’ সরকারি নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে প্রতি লিটার ডিজেল ১২০ টাকায় বিক্রি করছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status