ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
চিলমারীতে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ‘আইস’ ও ইয়াবা উদ্ধার, আটক ১
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Thursday, 23 July, 2026, 9:06 PM

চিলমারীতে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ‘আইস’ ও ইয়াবা উদ্ধার, আটক ১

চিলমারীতে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ‘আইস’ ও ইয়াবা উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের চিলমারীতে পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ টাকার উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজন মাদক কারবারি পালিয়ে গেলেও অপর এক অভিযানে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম কার্যালয়ের উপ-পরিদর্শক মোছা. জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজারভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজারভিটা গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে মো. একরামুল ইসলাম (৪৭)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম অতি উচ্চমাত্রার মাদক মিথাইল অ্যামফিটামিন (ক্রিস্টাল মেথ বা ‘আইস’) এবং পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ১ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির ৪৮ হাজার ৯০০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

অভিযানের সময় একরামুল ইসলাম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

একই দিন দুপুরে উপজেলার থানাহাট বাজারে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সাইফুল্লাহ কবির সুজন (৪৫)-এর দোকানে তল্লাশি চালিয়ে ১৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয়ের উপ-পরিদর্শক মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিলমারী থানায় সোপর্দ করা হয়েছে।”

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status