ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সুজন জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 5:57 PM

সুজন জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

সুজন জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি ও সমাজসেবক মো. কামরুজ্জামান মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ সরকার বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করা। মানুষের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন স্থানে মব জাস্টিস ও সহিংসতার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

তিনি বলেন, “আমরা শুনেছিলাম পুলিশ জিরো টলারেন্স নীতিতে এই হত্যাকাণ্ডের তদন্ত করবে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনবে। কিন্তু এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। পুলিশ যদি আগের মতোই নিষ্ক্রিয় থাকে, তাহলে আইনের শাসনের বিষয়ে মানুষের যে আশা ছিল তা ভেঙে পড়বে।”

সুজন জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

সুজন জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, মো. কামরুজ্জামান মোল্লা ছিলেন একজন সৎ, সজ্জন ও প্রগতিশীল চিন্তার মানুষ। তিনি দীর্ঘদিন ধরে নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তার মতো একজন সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতার নৃশংস হত্যাকাণ্ড শুধু তার পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ায় মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কামরুজ্জামান মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ সরকার, সহ-সমন্বয়কারী জিল্লুর রহমান, গাজীপুর জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতেখার শিশিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং সচেতন নাগরিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status