|
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিতি ও নানা অনিয়ম ধরা পড়ল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিতি ও নানা অনিয়ম ধরা পড়ল শনিবার (৭ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই পুলিশ প্রটোকলসহ একটি সাদা গাড়িতে করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান মন্ত্রী। গাড়ি থেকে নেমেই তিনি সরাসরি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। হাসপাতালে ঢুকেই তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের খোঁজ করেন। পরে ওই কক্ষে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে অনুপস্থিত দেখতে পান। উপস্থিতদের কাছে কারণ জানতে চাইলে কেউ স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। পরে ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ পরিচয়ে মোহাম্মদ কাজী নাজমুল হক জানান, তিনি ছুটিতে রয়েছেন। ![]() কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিতি ও নানা অনিয়ম ধরা পড়ল পরে মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা নিয়ে হাসপাতালের কনফারেন্স রুমে বসে উপস্থিতি যাচাই করেন। এতে চারজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া যায়, যাদের কারও ছুটির আবেদনপত্র পাওয়া যায়নি। এরই মধ্যে মন্ত্রীর আকস্মিক আগমনের খবর ছড়িয়ে পড়লে কয়েকজন চিকিৎসক সাড়ে ১০টার দিকে তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন অজুহাত তুলে ধরেন। পরে তাদের কয়েকজন মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ![]() কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিতি ও নানা অনিয়ম ধরা পড়ল পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের চিকিৎসা ও সেবার খোঁজখবর নেন। এ সময় ওয়ার্ডগুলোর ওয়াশরুমে হ্যান্ডওয়াশ বা সাবান না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বাজেট থাকা সত্ত্বেও কেন এসব ব্যবস্থা রাখা হয়নি—এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে সংশ্লিষ্টরা নিজেদের ভুল স্বীকার করেন। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। রোগীরা চিকিৎসাসেবার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন, যা তিনি নোট করে রাখেন। হাসপাতালের কর্মচারীদের দাবি-দাওয়াও তিনি শোনেন। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের ফার্মেসিও ঘুরে দেখেন তিনি। সবশেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, “সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আগাম জানিয়ে পরিদর্শন করা হবে না। হঠাৎ করেই জটিকা সফর করা হবে। কোথাও অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
