|
কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের লাখ টাকা জরিমানা ও এসকেভেটর আটক
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের লাখ টাকা জরিমানা ও এসকেভেটর আটক শনিবার (৭মার্চ) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তরগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৫০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি এসকেভেটরও আটক করা হয়। ![]() কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের লাখ টাকা জরিমানা ও এসকেভেটর আটক তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ঘটনাস্থলেই এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
