ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
টঙ্গীর মধ্য আরিচপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 March, 2026, 5:49 PM

টঙ্গীর মধ্য আরিচপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১

টঙ্গীর মধ্য আরিচপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে মানিক (৪৭) নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার ৫৬ নম্বর ওয়ার্ডের মধ্য আরিচপুর শাহী মসজিদের সামনে রেললাইনের ওপর বিএনপি কর্মী মানিকের ওপর প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন কর্মী অতর্কিত হামলা চালায়। আহত মানিকের পিতা আয়ুব আলী শেখ। তার বাড়ি মাছিমপুর এলাকায়।

অভিযোগ রয়েছে, হামলায় অংশ নেন স্থানীয় বিএনপি কর্মী রবিউল, কালা জয়, আমান, মফিজ, মাছুদ ওরফে পাউডার মাছুদ, বজ্র, আলী ও মিমসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন।

হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন।

অনুসন্ধানে জানা গেছে, বিবাদমান উভয় পক্ষই গাজীপুর মহানগর বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনির অনুসারী। মূলত এলাকায় প্রভাব বিস্তার ও অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে আহত মানিককে হাসপাতালে নেওয়ার পর উভয় পক্ষের কর্মীরা টঙ্গী সরকারি হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই বায়েজিদ নেওয়াজ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে স্থানীয় নেতা সরকার শাহানুর ইসলাম রনি ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুনরায় পাল্টা হামলার আশঙ্কা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status