|
সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে ২৯ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে ২৯ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে সিরাজগঞ্জ পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ যারা এই বৃত্তি পাচ্ছে, তাদের এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে বড় অবদান রাখবে। শিক্ষাই উন্নয়নের মূল ভিত্তি। সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। একটি নিরাপদ ও উন্নত দেশ গড়ে তুলতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। নীতি ও নৈতিকতায় সমৃদ্ধ জনশক্তি গঠনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। ![]() সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে ২৯ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ এ সময় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ শাহ আলম ও মোঃ গোলজার হোসেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (সি.এ) এস. এম. ইব্রাহীম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মো. সোহান সেখ সিরাজগঞ্জ প্রতিনিধি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
