|
যশোরে ছাত্রদলের দুই নেতার ওপর আ.লীগ কর্মীদের হামলা হাসপাতালে ভর্তি
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে ছাত্রদলের দুই নেতার ওপর আ.লীগ কর্মীদের হামলা হাসপাতালে ভর্তি বর্তমানে তাঁরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই ভাই ঠাকুরকাঠি গলগুলিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় প্রভাবশালী মনিরুল (৫৫), জিয়াউর (৪৫), তুরজাউল (৪০), সাব্বির (২৪), শান্ত (২১), নাজমুল (৩৫) ও তানভীরসহ (২০) একদল যুবক ধারালো রামদা নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা যশোর বাঘারপাড়া আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।হামলায় দুই ভাই রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল এবং ভুক্তভোগী পরিবার বাঘারপাড়া থানায় অবস্থান করছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
