ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
টেকনাফে র‌্যাবের হাতে আটক মাদক কারবারি রফিক
আব্দুল্লাহ আল ফরহাদ, কক্সবাজার
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 11:31 AM

টেকনাফে র‌্যাবের হাতে আটক মাদক কারবারি রফিক

টেকনাফে র‌্যাবের হাতে আটক মাদক কারবারি রফিক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার অধিনায়ক আ. ম. ফারুক। গ্রেপ্তার আসামি কক্সবাজার পৌরসভার লারপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেন এর ছেলে এবং মুসলিম সওদাগরের ভাগিনা।

আ. ম. ফারুক জানান, ২ মার্চ রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ খোনকার পাড়া বীচপয়েন্ট বাজারে সাইফা কুলিং কর্নারের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয় বা অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫- অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় মো. রফিককে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো কসটেপ মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তার রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি ও এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status