ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন চাঁদপুরের মহিউদ্দিন আহমেদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2026, 12:43 PM

তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন চাঁদপুরের মহিউদ্দিন আহমেদ

তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন চাঁদপুরের মহিউদ্দিন আহমেদ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী–এর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের মহিউদ্দিন আহমেদ (সৈকত)। 

রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মাননীয় প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা মহিউদ্দিন আহমেদকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন নিয়োগ আদেশ কার্যকর থাকবে। তাঁকে ৯ম গ্রেডের বেতন স্কেলে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সাংবাদিক মহিউদ্দিন আহমেদ (সৈকত)-এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস পাটোয়ারী বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি কৃষিভিত্তিক বাংলা ই-কমার্স প্ল্যাটফর্ম AgroBangla.com–এর প্রতিষ্ঠাতা।

এ ছাড়া তিনি জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন–এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status