ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2026, 5:41 PM

সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

পরে কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি একজন কিশোরের। তবে কতদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।

ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এবিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status