ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ভাটারা থানার এক এসআই’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 March, 2026, 5:22 PM

ভাটারা থানার এক এসআই’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ভাটারা থানার এক এসআই’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অর্থের বিনিময় প্রতিপক্ষকে ফাঁসাতে ভাটারা থানায় পিরোজপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন ওয়ারেন্টভুক্ত এক আসামী নুসরাত জাহান। ওই বাদী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা জি ব্লকে বসবাস করলেও তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামে। অভিযোগ রয়েছে, কোন তথ্য প্রমান ও মামলার সত্যতা না মিললে ও ভাটারা থানার এসআই রাজু হোসেনের সাথে ঘনিষ্ট সম্পর্ক এবং অর্থের লেনদেন থাকায় তার মাধ্যমে এই মিথ্যা মামলা দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, নুসরাত জাহান (৪৬) পিরোজপুর ইন্দুরকানী থানার ওয়েন্ট ভুক্ত আসামী। অপরদিকে, মনিরুজ্জামান টুংকা বিরোধী আন্দোলনের ও  ৯০ দশকের ত্যাগী ছাএ নেতা (জিএস টুংকা) হিসেবে জেলায় যার পরিচিতি। এছাড়াও পিরোজপুর জেলার সাবেক বিএনপি’র প্রকশনা বিষয়ক সম্পাদক ও বর্তমানে তিনি  জিয়া মঞ্চের আহবায়ক। বাদী নুসরাত ভাটারা থানায় এসআই রাজু হোসেনের মাধ্যমে গত ২৫ সালের ৫ মে ৫০৬ পেনাল কোর্টে একটি মামলা দায়ের করে। এতে উল্লেখ করা হয় টুংকা মোবাইল ফোনের মাধ্যমে বাদীকে হত্যা ও  ভয়ভীতি হুমকি প্রদান করে। 

খোঁজ খবর নিয়ে জানা গেছে, নুসরাত ঢাকায় সিটি ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ না করায় ব্যাংক থেকে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। যে কারণে তিনি আত্মগোপনে আছেন। এদিকে টুংকা অভিযোগ করেন, নুসরাতের সাথে যোগ সাজসে এই রাজু হোসেন দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। তার দাবি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হেয় প্রতিপন্ন ও আর্থিক সুবিধা নিতে চাচ্ছে এই অফিসার। তিনি আরো বলেন, বাদীর বিরুদ্ধে পিরোজপুর কোর্টে ওয়ারেন্ট থাকা সত্যেও ওই ওরেন্টের কাগজ ভাটারা থানা থেকে গায়েব করা হয় । বর্তমানে নুসরাত ইন্দুরকানী থানার ওায়ারেন্ট ভুক্ত আসামী।

তিনি এখন এই সাবইন্সেপেক্টর রাজু হোসেন এর সেল্টারে ঢাকায় ঘুরে বেড়ায়। এই রাজু হোসেন ছাএলীগের দলীয় ক্যাডার ছিল। তিনি মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা  তোলে। এরআগে তিনি যে সব থানায় কর্মরত ছিলো অধিকাংশ স্থানে ছাএদল  লোক জনকে হয়রানি করতো। খুলনার  আওয়ামীলীগের এক প্রভাব শালী নেতার ছত্রছায়ায় ছিলেন তিনি। 

মনিরুজ্জামান আরো বলেন, নুসরাতের দায়ের করা নন এফ আই আর মামলা (ঢাকা)য় এখন তিনি জামিনে আছেন। ভাটারা থানা থেকে তার গ্রামের বাড়ির স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তদন্তে পাঠানো হয়। স্থানীয় তদন্তকারী পুলিশ কর্মকর্তার পাঠানো রিপোর্টে বলা হয়  পিরোজপুর সদর থানা ও  ইন্দুরকানী থানায় তাহার বিরুদ্ধে কোন অভিযোগ বা  কোন মামলা পাওয়া যায়নি।

তার পর ও  তাকে হয়রানি করার জন্য এই মিথ্যা কাল্পনিক মামলা বলে দাবি করেন। মামলায় উল্লেখ করা অডিও ক্লিপে তাহার কন্ঠে প্রাননাশের কোন কথা বলা হয়নি বলে দাবি করেন মনিরুজ্জামান। এ ব্যাপারে এসআই রাজু হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তে যা উঠে এসেছে সেই রিপোর্টই আদালতে জমা দেয়া হয়েছে। এ ব্যপারে নুসরাতের সাথে যোগাযোগ করা হলেও তার সাড়া মিলেনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status