|
বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির
|
![]() বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর আজ শনিবার রাঙ্গামাটি জিমনেসিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রোজার মাসে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। তিনি আরও বলেন, রমজান হলো সংযমের মাস। এই মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে মন্ত্রী সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের উৎসব পালনে জেলা বিএনপিকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা জামায়াত, এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
