ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করে পদ হারালেন চবি ছাত্রদল নেতা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 1 March, 2026, 10:59 AM

হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করে পদ হারালেন চবি ছাত্রদল নেতা

হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করে পদ হারালেন চবি ছাত্রদল নেতা

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট দিয়ে সংগঠনিক পদ থেকে বহিষ্কার হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিদ্ধান্তটি অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডি থেকে হাসনাত আব্দুল্লাহকে প্রশংসা করে একটি পোস্ট দেন শাহরিয়ার উদ্দিন ফাহাদ। পোস্টে তিনি লেখেন, দল মত যাই হোক এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বার এর ছেলেরা এখন হাসনাত হতে চায়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে শাহরিয়ার উদ্দিন ফাহাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা একটি রাজনৈতিক সংগঠনের সদস্য। এখানে সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে। কেউ যদি দলের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় বা শৃঙ্খলা ভঙ্গ করে, সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status