ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পুবাইলে পুলিশি অভিযানে যুবদল নেতা রুবেলসহ ৮সহযোগী ইয়াবা নিয়ে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Sunday, 1 March, 2026, 10:55 AM

পুবাইলে পুলিশি অভিযানে যুবদল নেতা রুবেলসহ ৮সহযোগী ইয়াবা নিয়ে গ্রেপ্তার

পুবাইলে পুলিশি অভিযানে যুবদল নেতা রুবেলসহ ৮সহযোগী ইয়াবা নিয়ে গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দারাবাদ তালতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকার কথিত মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে— এমন তথ্য পেয়ে পুবাইল থানার মোবাইল-৬ নাইট পার্টির ইনচার্জ এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে এসআই রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ নাজমুল হক, এএসআই সামাদ শেখ, এসআই হাফিজুর রহমান, এসআই মুকিবুল হাসান, রোমিও-৬ নাইট পার্টির এসআই শ্রী সুমন চন্দ্র ও এসআই ওমর ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানের সময় রাজিবের বাড়ির একটি গোপন কক্ষ, যা টর্চারসেল হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে, সেখান থেকে বাড়ির মালিক রাজিবসহ মোট ৯ জনকে আটক করা হয়। পরে রাজিব নিজ হাতে টেবিলের ড্রয়ার থেকে একটি নীল জিপার ব্যাগ বের করে দেন, যার ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে এলাকাবাসী ও সাংবাদিকসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ করা হয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন:
রাজিব (২৭), হায়দরাবাদ (কালাইবাড়ি), পুবাইল থানা, রাজিব হোসেন (৩০), দক্ষিণ খাইলকৈর, গাছা থানা, রকি মিয়া (২৬), দক্ষিণ খাইলকৈর, গাছা থানা, রানা (২৮), দত্তপাড়া, টঙ্গী পূর্ব থানা, মোস্তাক হোসেন (২৮), দক্ষিণ কলমেস্বর, গাছা থানা, যুবদল নেতা নাসির উদ্দিন রুবেল সরকার (৩৮), কুনিয়া বড়বাড়ী, গাছা থানা, আশ্রব (৪৫), কুনিয়া বড়বাড়ী, গাছা থানা, জিহান (৩৮), কুনিয়া বড়বাড়ী, গাছা থানা, সূর্য (২৫), স্থায়ী ঠিকানা ইশ্বরদী, পাবনা; বর্তমানে কুনিয়া বড়বাড়ী, গাছা।

পুবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status