ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্যামনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:46 PM

শ্যামনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে দাউদ মিস্ত্রি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার  সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত দাউদ মিস্ত্রি একই গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ঘেরে তার দেহ ভাসতে দেখেন। এসময় তারা তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মোঃ আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান। এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status