ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ
জোবায়ের সোহাগ
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:44 PM

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অভিযানে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ঔষধ জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব চোরাই ঔষধ জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় ১ লাখ ৩ হাজার পিস ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status