ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাছা থানা যুবদলের উদ্যোগে তারেক রহমানের শপথ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:27 PM

গাছা থানা যুবদলের উদ্যোগে তারেক রহমানের শপথ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

গাছা থানা যুবদলের উদ্যোগে তারেক রহমানের শপথ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

গাজীপুর মহানগরীর গাছা থানা যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় মহানগরীর গাছা থানার আওতাধীন শরীফপুর আশরাফ মার্কেট এলাকার প্রগ্রেসিভ স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে গাছা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমদাদুল সিপাই পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “স্রষ্টা যাকে পছন্দ করেন, তিনি তাকে সম্মানিত করেন।”

তিনি বলেন, তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সম্মান লাভ করেছেন। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারেক রহমান ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনাও করেন।

বক্তব্যে এমদাদুল সিপাই আরও বলেন, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে তাদের ৬টি ভোটকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ৪টি কেন্দ্রে বিজয় নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাছা মেট্রো থানা কৃষকদল সভাপতি আমিরুল খান, ৩৪ নম্বর ওয়ার্ড কৃষকদল সভাপতি আলমগীর, ৩৬ নম্বর ওয়ার্ড কৃষকদল সভাপতি এনামুল হক এনাম, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন এবং ৩৪ নম্বর ওয়ার্ড জিয়া সংসদ সভাপতি মাসুদ শেখ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফ মন্ডল, ৩৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক আলমগীর সিপাই, থানা শ্রমিকদল নেতা আমীরুল মোল্লা, স্থানীয় নেতা মিজান সিপাইসহ গাছা থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status