ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংস্কারের অভাবে বেহাল পেকুয়ার ডিসি রোড এক কিলোমিটার সড়কে চরম দুর্ভোগে মানুষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:24 PM

সংস্কারের অভাবে বেহাল পেকুয়ার ডিসি রোড এক কিলোমিটার সড়কে চরম দুর্ভোগে মানুষ

সংস্কারের অভাবে বেহাল পেকুয়ার ডিসি রোড এক কিলোমিটার সড়কে চরম দুর্ভোগে মানুষ

কক্সবাজারের পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ ডিসি রোড দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বাজারের পূর্ব পাশে ইসলামী ব্যাংকের পাশ থেকে রাহাতজানি পাড়া পর্যন্ত বিস্তৃত। পাঁচ বছর আগে ইট দিয়ে নির্মিত হলেও এরপর আর কোনো সংস্কার কাজ করা হয়নি।

১৮ ফেব্রুয়ারি (বুধবার) সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙাচোরা ইট উঠে গিয়ে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, রিকশা, সিএনজি যানবাহনকে। বর্ষা মৌসুমে পানি জমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচল করা যেন এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। রাস্তাটি এতটাই নষ্ট হয়ে গেছে যে গাড়ি চলতে গেলে প্রায়ই বিকল হয়ে পড়ে। অসুস্থ রোগী নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে উঠেছে। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পেকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ডিসি রোডটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status