|
রাঙামাটিতে বিপুল ব্যবধানে গণভোটে ‘না’ জয়ী
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাঙামাটিতে বিপুল ব্যবধানে গণভোটে ‘না’ জয়ী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত বার্তা প্রেরণ শিটে এই ফলাফল জানানো হয়। রাঙামাটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ এবং ভোটকেন্দ্র ২১৪টি। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৭৫ হাজার ৮২টি, যার মধ্যে বাতিলকৃত ভোট ২৩ হাজার ৫৭৮ এবং বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫০৪। ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটকে ১,০৮,১০৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছে। জেলার সব ভোটকেন্দ্রের ফলাফল সমন্বয় করে এই প্রাথমিক বার্তা প্রেরণ করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে রাঙামাটি পার্বত্য জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
