|
গাজীপুরে সৎ মাকে হত্যা, অভিযুক্ত সৎ ছেলে পলাতক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সৎ মাকে হত্যা, অভিযুক্ত সৎ ছেলে পলাতক নিহত আমিরন নেছা ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, আমিরন নেছা ছিলেন বাবুল মিয়ার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ![]() গাজীপুরে সৎ মাকে হত্যা, অভিযুক্ত সৎ ছেলে পলাতক স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও রাব্বি তার বাবার মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি বিক্রির কয়েক লাখ টাকা লুট করে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় মামলা রুজু করা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার দুপুর-অবদি কাউকে আটক করা যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
