|
কেমন হচ্ছে বিএনপির মন্ত্রিসভা?
নতুন সময় প্রতিবেদক
|
![]() কেমন হচ্ছে বিএনপির মন্ত্রিসভা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কেবল দলীয় নেতাদের নয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভার আকার হতে পারে ২০ থেকে ২২ সদস্যের। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিক মন্ত্রিসভা সাজানো হবে। এর মধ্যে দুইজন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন। বিশেষ করে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নির্বাচিতদের বাইরে থেকে বিশেষজ্ঞ আনার চিন্তাভাবনা চলছে। দেশে-বিদেশে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের এসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে। সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে। নতুন সংসদের প্রথম অধিবেশনেই এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে। রাষ্ট্রপতি পদে আলোচনায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছোট কিন্তু কার্যকর মন্ত্রিসভা গঠনের এই উদ্যোগ প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে। এখন দেখার বিষয়, ঘোষিত মন্ত্রিসভায় কতটা ভারসাম্য ও চমক থাকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
