ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, গাজীপুরে ৯৩৫ কেন্দ্রে সিসি কযামেরা পর্যবেক্ষণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 11 February, 2026, 8:04 PM

আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, গাজীপুরে ৯৩৫ কেন্দ্রে সিসি কযামেরা পর্যবেক্ষণ

আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, গাজীপুরে ৯৩৫ কেন্দ্রে সিসি কযামেরা পর্যবেক্ষণ

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

বুধবার (১১ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে প্রায় সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন ১২ হাজার ২৪৩ জন আনসার সদস্য, ৪ হাজার ৬৪৬ জন পুলিশ সদস্য, প্রায় ১ হাজার ২০০ জন সেনাবাহিনী সদস্য এবং ৩০০ জন বিজিবি ও র‌্যাব সদস্য।

তিনি আরও জানান, গাজীপুরের পাঁচটি আসনের সব ৯৩৫টি ভোটকেন্দ্র সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status