|
গাজীপুরে নির্বাচনী তদন্ত কমিটির সমন, সাক্ষ্য দিতে ডাকা হলো প্রার্থী আতীকুল ইসলামকে
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() গাজীপুরে নির্বাচনী তদন্ত কমিটির সমন, সাক্ষ্য দিতে ডাকা হলো প্রার্থী আতীকুল ইসলামকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। পরে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রেরণ করে। কমিটির পক্ষ থেকে জারি করা সমনে অভিযোগ সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য আতীকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টায় গাজীপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমনপত্রে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
