|
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন হাজার হাজার পোশাক শ্রমিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন হাজার হাজার পোশাক শ্রমিক ছুটির পর শ্রমিকদের যাত্রা যেন ঈদযাত্রার মতো উৎসবমুখর হয়ে উঠে। সরেজমিনে দেখা গেছে, হেমায়েতপুর, আশুলিয়া, বিশমাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা বাসের জন্য অপেক্ষা করছেন। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও ছিলো অধিকাংশের। শ্রমিকদের এই ভিড়ের কারণে স্ট্যান্ডগুলোতে চরম ভিড় ও চাপ সৃষ্টি হয়েছে। যাত্রীরা জানান, ভোটের আগে পরিবারের কাছে ফিরে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে যানজট নিরসনে ভূমিকা পালনে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
