|
গলাচিপায় হাসান মামুনের জনসভাস্থল জনস্রোতে রূপান্তর
জসিম উদ্দিন, পটুয়াখালী
|
![]() গলাচিপায় হাসান মামুনের জনসভাস্থল জনস্রোতে রূপান্তর জনসভায় রতনদী তালতলীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নার্গিস সুলতানা নাজমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এসময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব আলহাজ্ব আ. সত্তার হাওলাদার, এ্যাড. হাবিবুর রহমান হিরু, মো. মিজান খন্দকার, মো. শহিদুল মোল্লা, মো. মাসুম বিল্লাহ, মো. ফজলুর রহমান, মো. নিয়াজ মাহমুদ নকিবসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। সভায় হাসান মামুন বলেন, নির্বাচনে অংশগ্রহনকারী অন্যান্য প্রার্থীর চেয়ে ভোট প্রদানের ক্ষেত্রে তিনি যদি সৎ ও যোগ্য প্রার্থী হন তাহলে তাকে ভোট দেওয়ার আহবান জানান। সাধারণ জনগণের ভোটে তিনি নির্বাচিত হলে, উলানিয়া বাজার এলাকাকে পৌরসভায় রূপান্তরিত করার ঘোষণা দেন। এছাড়া গলাচিপা-দশমিনায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এই সংসদীয় এলাকায় সমস্ত রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করার ঘোষণা দেন। সংখ্যালঘূদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
