|
সারজিস আলমের পথ সভায় নির্বাচনী আচরণবিধি না মানায় জরিমানা
তেঁতুলিয়া, পঞ্চগড়
|
![]() সারজিস আলমের পথ সভায় নির্বাচনী আচরণবিধি না মানায় জরিমানা তেঁতুলিয়া উপজেলায় রাত ৮টা পরে নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন তারা। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে সারজিস আলমের পথসভায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। কথা বলছিলেন প্রার্থী সারজিস আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামীতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সর্তক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণ বিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানা কৃত অর্থ নগদ প্রদান করেছি। এবং আগামীতে নির্ধারিত সময়ের মধ্যে আচরণ বিধি মেনে আমাদের মাইক ব্যবহার করা হবে। এসময় সারজিস আলমসহ জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন, পুলিশ প্রশাসন ও বিজিবি উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
