|
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমীরের আগমনের তোরণ ভেঙ্গে দিয়েছে প্রশাসন
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমীরের আগমনের তোরণ ভেঙ্গে দিয়েছে প্রশাসন জানা যায়, নির্বাচন উপলক্ষে অন্যদিনের ন্যায় বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সম্বন্বয়ে পরিচালিত হয় টহল দল। এ সময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৩ (ক) লংঘন করে বিশ্বরোড মোড় এবং নতুন স্টেডিয়াম এলাকায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে তোরণ নির্মাণ করায় তা ভেঙ্গে ফেলা হয়। এছাড়া, একই বিধিমালার ১৩ (গ) বিধি লংঘন করে নির্বাচনী প্রতীকে আলোকসজ্জা করায় পৌর এলাকার হরিপুরে দাঁড়িপাল্লা প্রতীকের একজন সমর্থককে বিধিমালার ২৭ (ক) বিধি অনুযায়ী পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে দারিয়াপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় ধানের শীষ প্রতীকের একজন সমর্থককে পাঁচ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, ডা. শফিকুর রহমানের সফর নির্বাচনী জনসভা উপলক্ষে এবং তা নির্বাচনেরই অংশ। কিন্তু সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় ও নতুন স্টেডিয়াম এলাকায় গিয়ে দুইটি তোরণ দেখতে পাই। সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরাই সেগুলোকে অপসারণ করেছি। অন্য কোথাও কি হয়েছে সেটি বলতে পারবো না। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, আমাদের দুইটি তোরণ ভেঙ্গে ফেলা হয়েছে। এই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
