ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
চকরিয়ায় বেড়িবাঁধে যুবকের মরদেহ,এলাকায় চাঞ্চল্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2026, 11:14 AM

চকরিয়ায় বেড়িবাঁধে যুবকের মরদেহ,এলাকায় চাঞ্চল্য

চকরিয়ায় বেড়িবাঁধে যুবকের মরদেহ,এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। 

এলাকাবাসীর ধারণা,দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন নতুন সময়কে বলেন,স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হাজিয়ান এলাকা থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকান্ড না কোন দুর্ঘটনা,তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।









পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status